Header Ads

Header ADS

ইলম উত্তম না মাল উত্তম

লম উত্তম না মাল উত্তম আপ্নার মতে কোনটি? একবার এক ব্যক্তি হযরত আলী (রাযি.) এর নিকট আবেদন করলেন, আমরা ১০ জন সম্মিলিত ভাবে আপনার নিকট একটি প্রশ্ন করতে চাই কিন্তু শর্ত হলো একটি প্রশ্নের ১০টি জবাব দিতে হবে। এতদশ্রবনে তিনি বললেনঃ ঠিক আছে বলুন। প্রশ্নকারী ব্যক্তি বললো "ইলম উত্তম নাকি মাল উত্তম" জবাবে আলী (রা.) বলতে লাগলেন-
  1. ১। ইলম:কারন, মালের হেফাজত আপনাকে করতে হই, কিন্তু ইলম আপনাকে হেফাজত করবে।
  2. ২। ইলম:কারন, মাল-সম্পদ ফেরাউন-হামানের উত্তরাধিকার , আর ইলম হল নবী-রাসুল গনের রেখে যাওয়া সম্পদ।
  3. ৩।ইলম:কারন,মাল ব্যয় করলে হ্রাস পায়, কিন্তু ইলম দান করলে বৃদ্ধি পায়।
  4. ৪।ইলম:কারন, মাল অনেকদিন অতিবাহিত হলে তা পুরানো হয়ে যায়, কিন্তু ইলমের কোনো প্রকার ক্ষতি হইনা।
  5. ৫।ইলম:কারন,মাল-সম্পদ সর্বদা চুরি হওয়ার আশংকা থাকে, কিন্তু ইলমে তা নেই।
  6. ৬।ইলম:কারন,মাল-সম্পদ ওয়ালা ব্যক্তিকে কখনো কখনো কৃপন ও বলা হয়, কিন্তু আলেম ব্যক্তি সর্বদাই অভিজাত দাতা।
  7. ৭।ইলম:কারন,মালের কারনে দিল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু ইলমের দ্বারা অন্তর আলোক উজ্জল হয়।
  8. ৮।ইলম:কারন,মাল তথা ধন-সম্পদের কারনে ফেরাউন ও অন্যান্য গংরা খোদায়ী দাবী করেছে, কিন্তু ইলম প্রাচুর্যের কারনে রাসুল (স.) ইরশাদ করেছেন:হে আল্লাহ্! হক আদায় করে আমি কি আপনার ইবাদত করতে পারি নি।
  9. ৯।ইলম:কারন,মালের কারনে অসখ্য শত্রু তৈরি হই, কিন্তু ইলমের ফলে ব্যাপক জনপ্রিয়তা অর্জিত হয়।
  10. ১০।ইলম:কারন,কিয়ামতের দিন মালের হিসাব হবে, কিন্তু ইলমের কোনো হিসাব হবে না। প্রিয় পাঠক, আজকের হাদিস টি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী হাদিসে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 

1 comment:

Powered by Blogger.