Header Ads

Header ADS

এক ধনী ব্যক্তির মৃত্যু

এক ব্যক্তি অনেক ধন-সম্পদের মালিক ছিল। সে তার ব্যবহার ও আরাম আয়েশের জন্য বহু টাকা ব্যয়ে একটি বিলাস-বহুল বাড়ী নির্মান করল। নির্মান শেষে তার বারিতে সকল আত্মীয়-স্বজন কে দাওয়াত করল। যথা সময়ে তারা তার বাড়ীতে এল। শুরু হল এবার খাওয়া-দাওয়ার পালা। ধনীব্যক্তি একটি মূল্যবান চেয়ারে বসে কাজ তদারুকি করছে।  আর মনে মনে ভাবছে-আমার জীবনে আমি যা ধন-সম্পদ অর্জন করেছি, তা দিয়ে আমি বহুকাল নিশ্চিন্তে চলতে পারব। আমার কোনো চিন্তা বা অভাব হবে না। গর্ব-অহংকারে তার বুখটা যেন এক হাত ফুলে গেছে।
এমতাবস্থায় ছিড়া-ফাটা গরীবি কাপড় পরিধান করে এক ফকির সেই প্রাসাদের প্রধান দরজায় আঘাত করল। সেই আঘাতের আওয়াজ ধনী ব্যক্তি তার আসনে বসে থেকেই শুনতে পেল।  চাকর দৌরে গিয়ে ফকিরকে খুবই রাগ করল।  কিন্তু ফকির রাগ না হয়ে চাকর কে নম্র ও শান্ত ভাষাই বলল-তোমাদের গৃহ কর্তাকে আমার নিকট আসতে বল। তার সাথে আমার কিছু জরুরী কথা আছে। ফকিরের কথা শুনে চাকর বলল-তোমার মত এক নোংরা ব্যক্তির সাথে দেখা করতে আসবে তাও আবার স্বয়ং গৃহকর্তা।  তামশা করার আর কোনো জায়গা পেলে না বঝি। ফকির আবারো শান্ত কন্ঠে বলল- আমার আগমনের কথা তার নিকট পৌছে দাও।  বাধ্য হয়ে চাকর তার গৃহকর্তাকে সব ঘটনা খুলে বলল। চাকরের কথা শুনে গৃহ কর্তার মাথার রক্ত রাগে-গোস্বাই টগবগ করতে লাগলো। সে চাকরকে বলল,  একজন ফকিরের এতবড় স্পর্ধা,  এরুপ বে-আদবীর সাজা তুমি তাকে বুঝিয়ে দিতে পারলে না? এমন সময় ফকির আবারো স্বজোরে প্রধান ফটকে আঘাত করল।  রাগান্বিত হয়ে চাকর ফকিরকে মারতে এল।  ফকির চাকরকে লক্ষ করে বলল।  তোমার গৃহ কর্তাকে গিয়ে বল আমি "মালাকুল মউত"। এ কথা শুনে চাকরের কলিজা শুকিয়ে গেল।  গৃহ কর্তার কানে এ খবর পৌছা মাত্রই তারও একই অবস্থা হল। সে চাকরকে লক্ষ্য করে বলল,যাও তাকে গিয়ে বল,সে যেন আজ আমার পরিবর্তে অন্য কার জান কবজ করে। একথা বলতেই ফকিরবেশী আজরাঈল নিজেই তার গৃহে প্রবেশ করল।  সে গৃহকর্তাকে বলল,  তোমার করনীয় কিছু থাকলে দ্রুত সেরে ফেল। আমি কিন্তু আজ তোমার জান কবজ না করে ফিরছি না।গৃহ কর্তা আর কোনো  উপাই না দেখে তার সমস্থ ধন-সম্পদকে একত্রিত করে আফসোসের সাথে বলতে লাগল।  হে দুনিয়ার ধন-সম্পদ! তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, তোমরাই আমাকে আল্লাহর ইবাদত-বন্দেগী থেকে দুরে সরিয়ে রেখেছ, আল্লাহকে ডাকার মত সুযোগ পর্যন্ত পাইনি। এমন সময়ে আল্লাহ ধন-সম্পদের জবান খুলে দিলেন।  ধন-সম্পদ বলতে লাগলো, হে আল্লাহর বান্দা!আমাকে কেন অভিশাপ দিচ্ছ?আমার কারনেই তো তুমি দুনিয়ার বড় বড় রাজা-বাদশাহ দের কাছে সম্মান পেতে।  তখন কোনো নেককার লোক এলে তাকে ফিরিয়ে দিতে।  আমার কারনেই তুমি সুন্দরি নারীদের দেহ ভোহ করতে। আমাকে ব্যয় করেই তো তুমি অপকর্মের স্বর্গ তৈরি করেছ।  কিন্তু আমার কোনো বাধা দেয়ার শক্তি ছিল না। ইচ্ছে করলে তো তুমি আমাকে ভালো কাজে ব্যয় করতে পারতে; অতঃপর আজরাইল (আঃ) তার জান কবচ করে নিয়ে গেল। (মওত কী ইয়াদ)


প্রিয় পাঠক, আজকের ইসলামিক কাহিনী টি এখানেই শেষ করছি, দেখা হবে  পরবর্তী  কাহিনীতে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।

No comments

Powered by Blogger.